ডিমলায় ট্রাক্টর উল্টে চালকসহ নিহত ২
নীলফামারী ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ফুলছরি পাড়া গ্রামে একটি মাহেন্দ্র ট্রাক্টর খাদে উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় তফিজুল ইসলাম (২৬) নামে আরো একজন আহত হয়েছেন।
সোমবার দুপুরের এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চালক ও মালিক আশরাফুল ইসলাম (২৭) ও হেলপার সাকেদ আলী (২২)। আহত তফিজুল ইসলামকে আহত অবস্থায় ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
জানা যায়, দুর্ঘটনায় আহত অবস্থায় চালক আশরাফুল ইসলাম ও হেলপার সাকেদ আলীকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রংপুর হাসপাতালে নেয়ার পথে আশরাফুল ইসলাম ও চিকিৎসাধীন অবস্থায় হেলপার সাকেদ আলীর মৃত্যু হয়েছে।
ডিমলা থানা পুলিশের ওসি রুহুল আমিল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহেদুল ইসলাম/এমএএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগের তিনজনকে আটক
- ২ ‘চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন’—এএসআইকে চোর
- ৩ প্রধান অতিথি হিসেবে নাম ঘোষণা না করায় জামায়াত এমপির অনুষ্ঠান বর্জন
- ৪ সাতক্ষীরায় ডিসির সিলযুক্ত ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত স্থগিত
- ৫ বাবা-মায়ের সঙ্গে পুণ্যস্নানে নেমে শিশু নিখোঁজ