ধলেশ্বরী নদীতে মিললো যুবকের মরদেহ
ফাইল ছবি
টাঙ্গাইলের দেলদুয়ারে ধলেশ্বরী নদীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের ইশাপাশা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল পর্যন্ত উদ্ধার মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার জমি সংলগ্ন প্রবাহমান ধলেশ্বরী নদীতে যুবকের মরদেহটি ভেসে ওঠে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবককে কে বা কারা হত্যা করে ফেলে রেখে গেছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে।
আরিফ উর রহমান টগর/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি