সড়কে প্রাণ গেলো ভূমি অফিসের তহসিলদারসহ ২ জনের
দিনাজপুর সদর উপজেলায় যাত্রী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ভূমি অফিসের তহসিলদারসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার (২৬ এপ্রিল) পৌনে ১০টার দিকে উপজেলার চুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা তানজিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

নিহতারা হলেন- দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলোয়ারী ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার বাবুল হোসেন (৫৫) ও কম্পিউটার অপারেটর সোহান (২৮)। তারা সম্পর্কে মামা-ভাগিনা।

শশরা ইউনিয়ন পরিষদের সদস্য আনাফ হোসেন বলেন, দুজন মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তহসিলদার বাবুল হোসেন ও তার ভাগিনা কম্পিউটার অপারেটর সোহান মারা যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। এ সময় রাস্তার দুপাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
এমদাদুল হক মিলন/এসজে
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা