বগুড়ায় আকবরিয়া হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা
বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেলকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদহীন খাদ্যসামগ্রী রাখা, বাসি-পচা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি এবং সংরক্ষণের অভিযোগে এ জরিমানা করা হয়।
বুধবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের থানা মোড় এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে এ জরিমানা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, আকবরিয়া গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বাসি মিষ্টি, মাখন বিক্রি ও সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠানটি মেয়াদহীন রসমলাই বিক্রি করছিল। পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশ ও ফ্রিজ নোংরা থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আকবরিয়াকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও বগুড়া জেলা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এমআরআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার