নারী দিবসেই প্রাণ দিতে হলো রুজিফাকে
পারিবারিক কলহের জের ধরে পাষন্ড স্বামী আব্দুল বারেক গৃহবধূ রুজিফা আক্তারকে (২৪) শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে বলে জানা গেছে। অথচ আজ আন্তর্জাতিক নারী দিবস। এই দিবসেই প্রাণ দিতে হলে রুজিফা।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার দোসাইদ এলাকার সুরুজ মিয়ার ভাড়া বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দোসাইদ এলাকার সুরুজ মিয়ার ভাড়া বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূর স্বামী আব্দুল বারেক তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এছাড়া এই ঘটনায় পাষন্ড স্বামী পলাতক রয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান কামরুল ইসলাম।
আল-মামুন/জেএইচ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুর
- ২ ‘দিনরাত মাদক আর চিনি আসে বর্ডার দিয়ে, এসব বন্ধ হওয়া দরকার’
- ৩ সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে
- ৪ জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের দায়ে একজনের কারাদণ্ড
- ৫ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এটাই বিএনপির নীতি: গোলাম পরওয়ার