মীর কাসেমের ফাঁসি বহাল রাখায় চট্টগ্রামে মিষ্টি বিতরণ
ফাইল ছবি
নবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখায় চট্টগ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে গণজাগরণ মঞ্চসহ মুক্তিযুদ্ধে পক্ষের বিভিন্ন সংগঠন।
রায় ঘোষণা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে নগরীর জামালখান চেরাগী পাহাড় এলাকায় জড়ো হতে থাকেন গণজাগরণের নেতাকর্মীরা। রায় ঘোষণার পরপরই তারা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি চেরাগী পাহাড় জামালখান প্রেসক্লাবের সামনে ঘুরে আবার চেরাগী পাহাড়ে গিয়ে শেষ হয়।
চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, চট্টগ্রাম অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের এই মূল হোতা মীর কাসেম আলীর বিরুদ্ধে শহীদ কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনসহ ৬ জনকে হত্যা-গণহত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া সর্বোচ্চ ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখায় দেশবাসী খুশি হয়েছেন।
জীবন মুছা/জেএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুর
- ২ ‘দিনরাত মাদক আর চিনি আসে বর্ডার দিয়ে, এসব বন্ধ হওয়া দরকার’
- ৩ সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে
- ৪ জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের দায়ে একজনের কারাদণ্ড
- ৫ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এটাই বিএনপির নীতি: গোলাম পরওয়ার