নামাজ পড়তে গিয়ে নিখোঁজ, ঘাসক্ষেতে মিললো মরদেহ
দিনাজপুরের বিরামপুরে ঘাসক্ষেত থেকে আব্দুল ওহেদ (৭৭) নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ মে) পৌরশহরের পারভবানিপুর মুন্সিপাড়া এলাকার একটি মাঠের ঘাসক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওহেদ ওই এলাকার মনছের মুন্সির ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ছেলে গোলাম মোস্তফা জানান, সোমবার (১ মে) সন্ধ্যার দিকে বাড়ির পাশে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যান তার বাবা। সেখান থেকে গভীর রাত হয়ে গেলেও আর বাড়ি ফিরে আসেননি। পরে রাতেই প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ সকালে প্রতিবেশী মনোয়ারা বেগম নামের এক নারী ওই ঘাসক্ষেতে গিয়ে তার গলাকাটা মরদেহ দেখে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ওসি সুমন কুমার মহন্ত বলেন, ওই ব্যক্তির বাড়ি থেকে অর্ধ কিলোমিটার দূরে মাঠের একটি ঘাসক্ষেতে মরদেহটি পড়ে ছিল। গলায় বেশ কয়েকটি আঘাতের চিহৃ রয়েছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাহাবুর রহমান/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা