গাইবান্ধায় বিদ্যুতের খুঁটি চাপায় শিশুর মৃত্যু
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিদ্যুতের খুঁটি চাপায় তালহা মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার ফুটানীবাজার ভগবানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তালহা মিয়া ওই গ্রামের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মো. আবু তায়েবের ছেলে। সে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
এলাকাবাসী জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ছোট ভগবানপুর গ্রামে বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ করছিলেন পল্লী বিদ্যুতের লোকজন। এ সময় তালহা তার মার সঙ্গে রিকশা করে বাড়ি ফেরার সময় হঠাৎ একটি খুঁটি তালহার উপর পড়ে। এতে খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তালহার মৃত্যু হয়।
পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অমিত দাশ/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত