কাশিয়ানীতে বাসচাপায় স্কুলছাত্রীর মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় ছানিয়া খানম (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাস ও চালক টুটুল শেখকে (৩৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বেলতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছানিয়া কাশিয়ানী শিশু নিকেতন কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও উপজেলার খায়েরহাট গ্রামের আমিনুর রহমান মুন্সীর মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বেলতলা বাসস্ট্যান্ড থেকে স্কুলে যাওয়ার জন্য তালুকদার ডিলাক্স (খুলনা ব-১৬৪) লোকাল বাসে উঠতে চেষ্টা করে। এসময় বাস ছেড়ে দিলে বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকাবাসী বাস ও চালককে আটক করে। পরে চালককে মারধর দিয়ে পুলিশে সোপর্দ করে।
কাশিয়ানী থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন।
এস এম হুমায়ূন কবীর/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম
- ২ সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া
- ৩ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ
- ৪ টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন
- ৫ ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী