টাঙ্গাইলে ঘর থেকে মাসহ দুই শিশুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বসতঘর থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ওই এলাকার শাহেদের স্ত্রী মনিরা বেগম (৩৫) এবং তার দুই ছেলে মুশফিক (৮) ও মাশরাফি (২)। এ ঘটনার পর থেকে মনিরা বেগমের স্বামী শাহেদ পলাতক রয়েছেন।
দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহমিনা হক বলেন, প্রতিবেশীরা জানালা দিয়ে মনিরা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মুশফিক ও মাশরাফির মরদেহ বিছানার ওপর পরে থাকতে দেখেন। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর স্বামী পলাতক আছেন। তাকে খুঁজে পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি