খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
জামালপুরের ইসলামপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) দুপুরে উপজেলার সিরাজাবাদ খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারা হলো- উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকার ইব্রাহিম খলিলের ছেলে সীমান্ত ইসলাম (৭) ও একই এলাকার শুক্কুর আলীর ছেলে মিনাল মিয়া (৮)। তারা দুজন সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানায়, দুপুরে তারা বাড়ির পাশের খানপাড়া এলাকার পুকুরপাড়ে খেলা করছিল। খেলার সময় তারা পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সানোয়ারা বেগম বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি