বান্দরবানে গুলিবিদ্ধ ৩ জনের মরদেহ উদ্ধার
বান্দরবানের রোয়াংছড়িতে অজ্ঞাতপরিচয় তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মে) দুপুরে উপজেলার পাইক্ষ্যংপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল থেকে পাইক্ষ্যংপাড়া এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। উভয় পক্ষের গোলাগুলির ঘটনায় এ তিনজন নিহত হতে পারেন।
রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাইক্ষ্যংপাড়া থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান।
নয়ন চক্রবর্তী/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ২ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৩ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর
- ৪ ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে
- ৫ প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো বিল আকারে পেশ করবো