মাছের ঘেরে গোসলে নেমে প্রাণ গেলো দুই শিশুর
ফাইল ছবি
কুমিল্লার নাঙ্গলকোটে মাছের ঘেরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো শ্রীরামপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে তানিশা (১২) ও তার ভাই জসীম উদ্দিন মেয়ে তানহা (১২)। তারা দুইজন সম্পর্কে চাচাতো বোন।
আরও পড়ুন: মা ব্যস্ত সংসারের কাজে, পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর
নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর পৌনে ১২টার বাড়ির পাশে একটি মাছের ঘেরে আট কিশোরী গোসলে নামে। একপর্যায়ে তানিশা ও তানহা পানিতে তলিয়ে যায়। এসময় সঙ্গে থাকা শিশুরা চিৎকার দিলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
কানন চৌধুরী আরও বলেন, খবর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতদের স্বজনদের কোনো অভিযোগ থাকলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
জাহিদ পাটোয়ারী/এমআরআর/এমএস