মাগুরায় বজ্রপাতে প্রাণ গেলো ৩ কৃষকের
প্রতীকী ছবি
মাগুরার শ্রীপুরে বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
বুধবার (১০ মে) বিকেলে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চরচৌগাছি গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাটক্ষেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। দুপুরের দিকে হঠাৎ আকাশে মেঘ জমে ও হালকা বৃষ্টি হয়। এসময় বজ্রপাতে কৃষক শাহাদাত হোসেন (৫৬), নিজাম শেখ (৬০) ও মোহাম্মদ আলী (৫৫) মারা যান। এ ঘটনায় নজরুল ইসলাম নামের আরও এক কৃষক গুরুতর আহত হন।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) লিটন কুমার সরকার বজ্রপাতে তিন কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী