বাড়ির আঙিনায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
বগুড়ার ধুনটে বাড়ির আঙিনায় আম কুড়ানোর সময় জোহা মণ্ডল (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
জোহা উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামের আলম মণ্ডলের ছেলে। সে রতনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: তিন জেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু
নিমগাছি ইউনিয়নের চেয়ারম্যান সনিতা নাছরিন জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে এলাকায় ঝড় বাতাসের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় জোহা বাড়ির আঙিনায় আম কুড়াতে যায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে সে মারা গেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত
- ২ পাগলা মসজিদে সাংবাদিক পেটানো সেই কৃষকদল নেতা বহিষ্কার
- ৩ লুটপাট আগে যা হয়েছে, ভবিষ্যতে আর হবে না: পরিবেশমন্ত্রী
- ৪ বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ
- ৫ এসিল্যান্ডের ধাওয়ায় ট্রাক্টর উল্টে ধানক্ষেতে, অল্পের জন্য প্রাণ রক্ষা