কিশোর হিমেল হত্যায় ছয়জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে কিশোর হিমেল হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রামের দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন।
পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাড. এম এ নাসের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন; মাহমুদুল ইসলাম, সুনীল দাশ, মিজুনার রহমান চৌধুরী, মো. হোসেন প্রকাশ সাগর, নজরুল ইসলাম প্রকাশ লাল মিয়া, মো. সেলিম। এদের মধ্যে কিশোর হিমেলের দূর সম্পর্কের চাচা সুনীল দাশসহ চারজন কারাগারে আছেন। বাকি দুইজন পলাতক রয়েছে।
প্রসঙ্গত, ২০১১ সালের ৮ মে এসএসসি পরীক্ষার ফল ঘোষণার চারদিন আগে নিখোঁজ হয় চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিমেল দাশ সুপন। পূর্ব পরিচয়ের সূত্র ধরে মাহমুদুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলামের সঙ্গে বান্দরবানে বেড়াতে গিয়ে অপহৃত হন হিমেল। ১৩ মে হিমেলের মা পাপিয়া সেন বাদি হয়ে ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে যা মামলায় রূপান্তর হয়। ১৪ মে বান্দরবানের দুর্গম নাগাঝিরি পাহাড় থেকে নগরীর ডবলমুরিং থানা পুলিশ হিমেলের লাশ উদ্ধার করে।
জীবন মুছা/এমএমজেড/এসকেডি/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লক্ষ্মীপুরে ৩ শতাধিক মানুষের খাবারের আয়োজন, বিএনপি কর্মীর জরিমানা
- ২ মাদকের আসামি ছিনিয়ে নিতে ডিবির গাড়িতে হামলা, গ্রেফতার ৪
- ৩ নারী সমাজকে পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না: মঞ্জু
- ৪ এবার কোনো ভোট ইঞ্জিনিয়ার-ভোট চোরদের ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির
- ৫ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইসিতে জমিয়ত নেতার অভিযোগ