উখিয়ায় ধানক্ষেতে মিললো হাত-পা বাঁধা যুবকের মরদেহ
ফাইল ছবি
কক্সবাজারের উখিয়ায় ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ (৩২) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) বিকেলে উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উখিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, বিকেলে স্থানীয়রা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে আছে বলে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে লুঙ্গি, গায়ে হাফহাতা টি শার্ট ও মাথায় সাদা টুপি রয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই টিম গিয়ে নমুনা সংগ্রহ করেছে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬