কুয়াকাটায় ঘোড়দৌড় দেখতে মানুষের ভিড়
পটুয়াখালীর কুয়াকাটায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে শত শত মানুষ ভিড় জমান।
বুধবার (১৭ মে) বিকেল ৪টায় কুয়াকাটা সংলগ্ন আলীপুর আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করেন লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা।

উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ১৫টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ নেয়। এতে প্রথম স্থান অধিকার করেছে ‘সোনার বাংলা’ নামের একটি ঘোড়া।

হাজীপুর এলাকা থেকে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসা রুহুল আমিন বলেন, ‘সকালে শুনেছি এখানে ঘোড়ার দৌড় হবে। তাই আসছি। আগে শুনেছি কিন্তু দেখিনি। অনেক ভালো লাগলো।

লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা জাগো নিউজকে বলেন, মাঝে মধ্যে এমন কিছু অনুষ্ঠান করতে পারলে তরুণরা আর মাদকাসক্ত হবেন না। অসংখ্য মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেছেন।
আসাদুজ্জামান মিরাজ/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী