জয়পুরহাটে স্ত্রী হত্যায় স্বামী, মামা হত্যায় ভাগনের যাবজ্জীবন
জয়পুরহাটে স্ত্রী হত্যায় স্বামীর ও মামা হত্যায় ভাগনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন ও জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ নুর ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ক্ষেতলাল উপজেলার হাপানিয়া নয়াপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে রেজাউল করিম ভাদু ও সদর উপজেলার পশ্চিম পারুলিয়ার আব্দুর রহিমের ছেলে আলা উদ্দিন।
আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড
আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, বিয়ের পর থেকে স্ত্রী আঙ্গুরি বিবির সঙ্গে রেজাউল করিম ভাদুর কলহ লেগে ছিল। এর ফলে ২০০৫ সালের ১৭ এপ্রিল রাতে স্ত্রী ও পাঁচ বছরের ছেলে হিটলারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যান তিনি।

অন্যদিকে পূর্ব শত্রুতার জেরে ২০০১ সালের ১৮ মে রাতে সদর উপজেলার পারুলিয়া এলাকায় আব্দুর রশিদকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন ভাগনে আলা উদ্দিন।
পৃথক দুটি ঘটনায় মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন বিচারক।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত