ক্ষেতে দাদার খাবার নেওয়ার সময় সাপের কামড়ে শিশুর মৃত্যু
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পাটক্ষেতে দাদার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় সাপের কামড়ে লামিম শেখ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ মে) সকাল ১০ টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীআঙ্গাল গ্রামে এ ঘটনা ঘটে। শিশু লামিম ওই গ্রামের মঞ্জু শেখের ছেলে এবং উপজেলার কাসিমুল উলুম মাদরাসার ছাত্র ছিল।
স্থানীয় ইউপি সদস্য কাজী আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, সকালে বাড়ির পাটক্ষেতে দাদার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় একটি সাপ তাকে কামড় দেয়। সে বাড়িতে এসে ছটফট করতে থাকে এবং বিষয়টি তার মা-বাবাকে জানায়। এরপর তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এন কে বি নয়ন/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফুটবল খেলা মাইকিং নিয়ে ৪ গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত শতাধিক
- ২ সিজারের সময় অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা-ভাঙচুর
- ৩ ১৫০০ থেকে ৩০০ টাকায় নেমেছে মোটরসাইকেল চালকদের আয়
- ৪ সচেতনতার অভাব ও সিস্টেম দুর্বলতায় হামের বিস্তার
- ৫ চাঁদাবাজিতে বাধা, ছাত্রদল নেতার বাড়িতে নিজ দলের নেতাকর্মীদের আগুন