নদীতে গোসলের সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
প্রতীকী ছবি
জামালপুরের ইসলামপুরে নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে মোর্শেদা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২১ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলার আগারি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
মোর্শেদা বেগম উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ ডেবরাইপ্যাচ এলাকার ফুলু মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, বিকেলে বাড়ির অদূরে আগারি ব্রিজ সংলগ্ন যমুনা নদীর শাখা নদীতে গোসল করতে নামেন মোর্শেদা বেগম। এ সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার আগেই তিনি মারা যান।
চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, শুনেছি বজ্রপাতে মোর্শেদা বেগমের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মো. নাসিম উদ্দিন/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
- ২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল
- ৩ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ৪ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৫ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা