চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দোকানির জরিমানা
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেসার্স মাহিন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকির সময় এ জরিমানা করা হয়।

আরও পড়ুন: পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় বরিশালে ৭ দোকানির জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মাহিন এন্টারপ্রাইজের এক গাড়ি লেবেলবিহীন ময়দা জব্দ করা হয়। লেবেলবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে মালিক কবির উদ্দিন মিন্টুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
হুসাইন মালিক/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা