জমি নিয়ে দ্বন্দ্বে চাচাতো বোনকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাড়ির জায়গা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন এক নারী। শনিবার (২৭ মে) দুপুরে জামালগঞ্জ উপজেলার ভিমকালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জেসমিন বেগম (৩৫) মল্লিকপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মল্লিকপুর গ্রামের জেসমিন বেগম ও চাচা মাহমুদ আলীর বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া চলছিল। শনিবার দুপুরে জেসমিন বেগম বাড়ির সীমানা নির্ধারণ করতে গেলে চাচা মাহমুদ আলী বাধা দেন। পরে তাদের মধ্যে ঝগড়া শুরু হলে জেসমিনের চাচাত ভাই আশিকুল দা দিয়ে জেসমিনের গলায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে পরিবারের অন্য সদস্যরা জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুর নাসের বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত চাচা মাহমুদ আলীকে আটক করা হয়েছে। ঘাতক আশিকুলকে আটকের চেষ্টা চলছে।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
লিপসন আহমেদ/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী
- ২ সুনামগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ
- ৩ রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা
- ৫ নিহত সাত দিনমজুরের মরদেহ বাড়ি পৌঁছে দেবে জামায়াত