আ’লীগের পতনের ঝড় উঠে গেছে: আলাল
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, খালেদা জিয়ার মুক্তি এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না আসা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলতে থাকবে। আওয়ামী লীগের পতনের ঝড় উঠে গেছে।
শনিবার (২৭ মে) বিকেলে হবিগঞ্জে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
কেন্দ্র ঘোষিত বিএনপির এ সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ।
এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জড়ো হন। বিকেলে ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিএনপির জেলা কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু