চালের বস্তায় মিললো ৩৮ লাখ টাকা
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজায় ঢাকাগামী একটি বাস তল্লাশি করে চালের বস্তায় ৩৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ।
রোববার (২৮ মে) দুপুরে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় নিয়মিত তল্লাশির সময় চালের বস্তা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় মমিনুর ইসলাম (৩২) নামের একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুরের কিশামত গ্রামে।
পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের ওই বাসটিতে টোল প্লাজায় তল্লাশি করা হয়। এসময় একটি চালের বস্তা দেখে সন্দেহ হয় পুলিশের। পরে বস্তা খুলে এর ভেতরে ৩৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এসময় বস্তার মালিক মমিনুর ইসলামকে আটক করে পুলিশ।

লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) আঙ্গুর বলেন, টাকা উদ্ধারের পর আটক ব্যক্তি দাবি করেন, এগুলো তার মামার কনস্ট্রাকশন কাজের লেনদেনের টাকা। তিনি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তার কথামতো বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, একটি চালের বস্তা থেকে ৩৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
রবিউল হাসান/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ