জামাই বাড়ি থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেলো শ্বশুরের
বরগুনার পাথরঘাটায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাঁশতলা এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন পার্শ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কবির হোসেন তার মেয়েজামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়ি বামনার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওয়ানা হন। পথে বিপরীত দিক থেকে আসা রাফি এন্টারপ্রাইজ নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কবির হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সুপারভাইজার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
- ২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল
- ৩ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ৪ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৫ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা