মা ব্যস্ত রান্নার কাজে, পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর
ফাইল ছবি
ভোলায় পুকুরের পানিতে ডুবে সাব্বির হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) সকালে লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রমাগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালের দিকে শিশু সাব্বিরের মা রুমা বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় শিশুটি ঘরে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির বাইরে এসে পুকুরে পড়ে যায়। দীর্ঘসময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। একপর্যায়ে সাব্বিরের মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি