নওগাঁয় গরুসহ ভারতীয় নাগরিক আটক
প্রতীকী ছবি
নওগাঁর সাপাহার সীমান্তে ৫টি গরুসহ রকিবুল (১৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে উপজেলার বামনপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রাকিবুল ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তোহপন উপজেলার ছাত্রাহাটী গ্রামের সাইদুর মিয়ার ছেলে।
বিজিবি-১৪ পত্নীতলার মেজর ইকবাল আখতার জানান, ভোরে উপজেলার বামনপাড়া সীমান্তের ২৪৬ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে রাকিবুল। এসময় টহলরত বিজিবি সদস্যরা ৫টি গরুসহ তাকে আটক করে।
আটক রাকিবুলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আব্বাস আলী/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত