খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে
অব্যাহত খুন, গুম, অপহরণ ও চাঁদাবাজির প্রতিবাদে খাগড়াছড়িতে সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সমর্থনে মঙ্গলবার সকাল থেকে পিকেটাররা জেলার বিভিন্ন স্থানে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে মিছিল-পিকেটিং করছে।
হরতালের কারণে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহনের পাশাপাশি দোকানপাটও বন্ধ রয়েছে। সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থায় রয়েছে। স্কুলশিক্ষক চিংসা মং চৌধুরীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে লাগাতাল কর্মসূচিতে খাগড়াছড়ি কার্যত অচল হয়ে পড়েছে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬