নাটোরে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, স্বামী-স্ত্রী নিহত
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (১১ জুন) দুপুরে উপজেলার দোডাঙ্গি রেল ক্রসিং অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জামানগর পশ্চিমপাড়া গ্রামের মৃত তছলিমের ছেলে মফিজুর রহমান (৬০) ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৫০)।
আরও পড়ুন: প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৪
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আযম খান জানান, দুপুর আড়াইটার দিকে মফিজুর রহমান শ্বশুরবাড়ি থেকে স্ত্রী সাবিনা ইয়াসমিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে লোকমানপুর রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। মোটরসাইকেল ছিটকে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।
রেজাউল করিম রেজা/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি