কুষ্টিয়ায় আ.লীগ প্রার্থীর পাল্টা সংবাদ সম্মেলন
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নে সংবাদ সম্মেলন করে জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন আ.লীগ প্রার্থী আব্দুল হান্নান। রোববার দুপুরে তালবাড়িয়া ইউনিয়ন আ.লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান বলেন, জাসদ মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আরিফের কোনো নির্বাচনী ক্যাম্পে ভয়-ভীতি দেখানোর ঘটনাই ঘটেনি। বরং মশালের সমর্থকরা নৌকা প্রতিকের একটি নির্বাচনী অফিসে হামলা চালানোর চেষ্টা করলে তারা প্রতিহত করেন।
আব্দুল হান্নান বলেন, জাসদের প্রার্থীর কোনো জন সমর্থন নেই, এ কারণে তিনি আওয়ামী লীগের লোকদের নামে মিথ্যা অভিযোগ তুলছেন।
এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলামসহ ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝিনাইদহে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ আটক ২
- ২ বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে: প্রতিমন্ত্রী টুকু
- ৩ গণপরিবহন সংকট, বাসের ছাদ-ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে মানুষ
- ৪ বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি-লঞ্চ চলাচল বন্ধ
- ৫ পাটুরিয়ায় যাত্রী-টিকিট কালেক্টরদের মধ্যে হাতাহাতি, লঞ্চ চলাচল বন্ধ