ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নদীতে পড়ে গেলো পুলিশের রাইফেল
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় যাওয়ার সময় নদীতে পড়েছে গেছে এক পুলিশ সদস্যের রাইফেল। রাইফেলটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের অভিযানের সময় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পুলিশ কনস্টেবল আল-আমিনের রাইফেল নদীতে পড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘুটিয়া এলাকায় যমুনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া। সোমবার দুপুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযানে নামেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ড্রেজার থেকে হঠাৎ পা পিছলে পড়ে যান পুলিশ কনস্টেবল আল আমিন। এ সময় তার রাইফেলটি যমুনা নদীতে পড়ে তালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যার মোবাইল নম্বরে কল দিলে রিসিভ করেননি তিনি। তবে স্থানীয় এক সাংবাদিককে জানিয়েছেন এ বিষয়ে পরে কথা বলবেন ওসি।
বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, নদীতে হারিয়ে যাওয়া রাইফেলটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। ঘটনাস্থলে উদ্ধারকাজের তদারকি করছেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মারুফা নাজনীন, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম মোল্ল্য।
বি.এম খোরশেদ/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি