ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেলচালকের
জয়পুরহাট সদরে ট্রাকের ধাক্কায় আমিরুল (৩২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে
মঙ্গলবার (২০ জুন) সকালে শকুনা চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুলের বাড়ি দিনাজপুরের হাকিমপুরে বলে জানা গেছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরের দিকে পুরানাপৈল বাইপাস শুকনা চারমাথা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আমিরুলের মৃত্যু হয়। নিহত আমিরুলের ব্যাগ থেকে ৩৭ বোতল ফেনসিডিল পাওয়া গেছে।
নিহত আমিরুল মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা পুলিশের।
এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত