নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের
প্রতীকী ছবি
নওগাঁর রানীনগর উপজেলায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের জালাবাদ গ্রামের কবিরাজ পাড়ায় এ ঘটনা ঘটে।
দুই ভাই হলো- ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে রিয়াদ হোসেন (১০) ও রিফাত (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ ও রিফাত বাড়ির বারান্দায় খেলা করছিল। তাদের মা রান্না ঘরে সবজি কাটছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যায়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, দুই ভাই বাড়িতে খেলা করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায়।
এএএল
আব্বাস আলী/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু