কালীগঞ্জে ৫ হোটেল-রেস্তোরাঁকে জরিমানা
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পাঁচটি হোটেল-রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া যৌথভাবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও আজিজুর রহমান বলেন, বিকেলে উপজেলার কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকার কয়েকটি হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালানো জয়। এ সময় লাইসেন্স না থাকায় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইনে ওই এলাকার হাজী বিরিয়ানি, নান্না বিরিয়ানি, রাজধানী হোটেল, আল আমিন হোটেল ও কুমিল্লা মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
আব্দুর রহমান আরমান/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন