নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করলেন সাকিব
মাগুরায় স্থানীয় মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এসময় জামাতে আরও ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুম রেজাসহ ধর্মপ্রাণ মুসলমানরা।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান জামাতে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান।

নামাজ শেষে ক্রিকেটার সাকিব আল হাসান, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়র মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ বছর জেলার চার উপজেলার ৪৬৪টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।
জেএস/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
- ২ ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে নতুন সরকার
- ৩ কাপড় শুকানোর দড়ি টাঙানো নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা
- ৪ মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর
- ৫ ভূমি খাতের হয়রানি বন্ধে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর