ফতুল্লায় ৫ হাজার লিটার চোরাই তেলসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫ হাজার লিটার চোরাই ডিজেলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রুবেল, স্বপন ও শাহীন। তাদের প্রত্যেকের বাড়ি ফতুল্লার পঞ্চবটিতে মেঘনা ও যমুনা ডিপোর আশপাশে।
সোমবার রাত পৌনে ১১টায় ফতুল্লা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাহিদ, এসআই এবি সিদ্দিক, এএসআই কামরুল হাসান, এএসআই সেলিমের নেতৃত্বে দুইটি টিম তেল চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে ৫ হাজার লিটার ডিজেলসহ গ্রেফতার করেছেন।
তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে প্রাথমিক ভাবে জানা গেছে, তারা ডিপো থেকে সরকারি তেল চুরি করে।
বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেটে সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ২ নাটোরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- ৩ ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড
- ৪ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ৫ ঘুসের টাকাসহ নির্বাচন অফিস সহকারীকে ইউএনও’র কাছে নিয়ে গেলেন যুবক