নওগাঁয় বজ্রপাতে জেলের মৃত্যু
প্রতীকী ছবি
নওগাঁর পোরশায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জব্বার (৩৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পুনর্ভবা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোর থেকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে জব্বার পুনর্ভবা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যান। বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে যায়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্বাস আলী/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু