মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাহীন মিয়া (২৮) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের কয়ড়া বাজারে এ ঘটনা ঘটে। শাহীন মিয়া সদর উপজেলার শীতলকুষা এলাকায় আবু বক্করের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শাহীন মিয়া পেশায় একজন কাঠমিস্ত্রি। উপজেলার জোড়খালী ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় তার কাঠের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই প্রতিষ্ঠানে টিনের চালে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নাসিম উদ্দিন/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি