মামার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর
ফাইল ছবি
সাতক্ষীরার শ্যামনগরে মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আব্দুর রহিম (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামে এঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুর রহিম খুলনা জেলার কয়রা উপজেলার বেদকাশী (কাঠমারচর) গ্রামের মো. সাহেব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ঈদুল আজহার পর খুলনার কয়রা থেকে খলিশাবুনিয়া গ্রামে মায়ের সঙ্গে মামার বাড়িতে আসে শিশু আব্দুর রহিম। বৃহস্পতিবার দুপুরে পুকুর পাড়ে খেলার সময় সবার অজান্তে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে বিকেলে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেলী আফরোজা তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আহসানুর রহমান রাজীব/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ২ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৩ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৪ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৫ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক