জয়পুরহাটে ট্রেনের টিকিট কালোবাজারির কারাদণ্ড
ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে জয়পুরহাট শহরে শফিকুল ইসলাম নামের একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম পৌরসভার সামনে মাস্টার কম্পিউটারের স্বত্বাধিকারী। তার দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন বলেন, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অন্যের আইডি কার্ড দিয়ে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি করে আসছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার দোকানে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত