পুকুরে ডুবে প্রাণ গেলো ফুপু-ভাইপোর
হবিগঞ্জের মাধবপুরে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ফুপু-ভাইপো।
সোমবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দু
নিহতরা হচ্ছে ওই গ্রামের জহির মিয়ার ছেলে আরিফ মিয়া (৫) ও তার ফুপু নাজির মিয়ার মেয়ে কারিমা আক্তার (৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আরিফ ও কারিমা খেলতে বের হয়। পরে অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান করে না পেয়ে তারা বাড়ির পাশে পুকুরে নেমে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ