জয়পুরহাটে ৪ মাদক কারবারির যাবজ্জীবন
জয়পুরহাটে পৃথক মামলায় নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২৪ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন।
দণ্ডপ্রপ্তরা হলেন- পাঁচবিবি উপজেলার মির্জাপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে আজাদুল ইসলাম, নন্দইল গ্রামের আনারুলের ছেলে আমিনুল ইসলাম, ধরঞ্জী মণ্ডলপাড়ার আব্দুস সালামের ছেলে আব্দুর রহমান ও বগুড়ার মালগ্রামের আব্দুর রহমানের স্ত্রী রেবা।
আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) উদয় সিং জানান, ২০১৭ সালের ৮ জুলাই রাতে পাঁচবিবি উপজেলার মির্জাপুর গ্রামে আজাদুলের বাড়িতে অভিযান চালায় র্যাব। এসময় ২০১ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে ২০১৯ সালের ৪ জুন পাঁচবিবি উপজেলার ভুঁইডোবা সীমান্তে ৫৮০ পিস বুপ্রেনফিন ইনজেকশনসহ রেবা নামের এক নারীকে গ্রেফতার করে বিজিবি। দুটি ঘটনায় থানায় মামলা দায়ের পর শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত