টাঙ্গাইলে একদিনে ডেঙ্গু আক্রান্ত ২৭ জন
টাঙ্গাইলে কমছেই না ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। একদিনে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৭ জন।
মঙ্গলবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৮ জন, নাগরপুরে দুজন, মির্জাপুরে পাঁচজন, দেলদুয়ারে একজন এবং গোপালপুরে একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০৫ জন। সুস্থ হয়েছেন ১৫৩ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫২ জন।
আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি