খেলতে গিয়ে খালে পড়ে মামা-ভাগনির মৃত্যু
প্রতীকী ছবি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাথারীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন (৪) ওই এলাকার মাঈদুল ইসলামের ছেলে ও ইভা মনি (৩) ধরনিবাড়ি ইউনিয়নের ফজলাল রহমানের মেয়ে। মৃত শিশু দুটি সম্পর্কে মামা-ভাগনি।
স্থানীয়রা জানান, ওই দুই শিশু বাড়ির পাশে একটি খালের পাড়ে খেলছিল। খেলার কোনো একসময় খালে পড়ে তারা নিখোঁজ হয়। একপর্যায়ে খালের পানিতে ওই দুই শিশু ভেসে উঠলে তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, পানিতে পড়ে দুই শিশু মারা গেছে। সম্পর্কে তারা মামা-ভাগনি। মেয়ে শিশুর বাড়ি ধরনিবাড়ি ইউনিয়নে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হবে।
ফজলুল করিম ফারাজী/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান