পাটের আঁশ পেঁচিয়ে যুবককে হত্যা, দুজনের মৃত্যুদণ্ড
জয়পুরহাটে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বুধবার (২৬ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দিন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর গ্রামের কাদের ব্যাপারীর ছেলে কাফি ও একই গ্রামের মৃত শওকত আলীর ছেলে সাদিকুল।
আরও পড়ুন: অবৈধ মজুতের শাস্তি মৃত্যুদণ্ড
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিপেন্দ্রনাথ মণ্ডল জানান, ২০০৮ সালের ১ আগস্ট রাতে জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকায় আসামিরা সবুজ আলী নামের এক যুবকের গলায় পাটের আঁশ পেঁচিয়ে হত্যা করে। পরদিন সকালে বাঁধের নিচের একটি পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় এসআই কাইয়ুম আলী বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত