গরু চরাতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেলো নারীর
লক্ষ্মীপুরের রায়পুরে বিষাক্ত সাপের কামড়ে মালেকা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের দুর্গম টুনুর চরে এ ঘটনা ঘটে।
মালেকা ওই এলাকার হরকার বাড়ির আলাউদ্দিন হরকারের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন ও তাজিয়া বেগম জানান, সকালে মালেকা দুর্গম চরে গরু চরাতে যান। এসময় তার ডান পায়ে একটি সাপ কামড় দেয়। বাড়ি ফিরে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান। তখনো সাপের কামড়ের স্থান থেকে রক্ত বের হচ্ছিল। দ্রুত পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে যান।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন বলেন, সাপে কাটা রোগীকে হাসপাতাল মৃত অবস্থায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে পথেই তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন মরদেহ নিয়ে চলে গেছেন।
কাজল কায়েস/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ