শিশুর ঝগড়ার জেরে সংঘর্ষ, আহত অর্ধশত
প্রতীকী ছবি
হবিগঞ্জে শিশুদের ঝগড়ার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (৩১ জুলাই) সকালে সদর উপজেলার লুকড়া ইউনিয়নের উত্তর বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় যে কারণে থামছে না সংঘর্ষ
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা জানান, সকালে ওই গ্রামের দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে তাদের অভিভাবকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের অভিভাবক আফজল মিয়া ও আজিজুল মিয়ার লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় রাসেল নামের একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ