বালতির পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর
ফাইল ছবি
পঞ্চগড়ের বোদায় বালতির পানিতে ডুবে ফারিহা আক্তার নামে তের মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) সকালে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারিহা ওই এলাকার ফরিদুল ইসলামের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে শিশু ফারিহাকে বাড়ির উঠানে খেলা করতে দিয়ে রান্নার কাজে ব্যস্ত ছিলেন মা। এক পর্যায়ে বাড়ির উঠানে থাকা পানিভর্তি বালতির ভেতরে পড়ে যায় ফারিহা। পরে তার মা রান্নাঘর থেকে বের হয়ে শিশুটিকে বাতলির পানিতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম বলেন, বালতির পানিতে পড়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। কোলের শিশুদের প্রতি আমাদের সকলের আরও সচেতন হওয়া জরুরি।
সফিকুল আলম/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি