নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা
আগামী এক বছরের জন্য ৬ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) ছাত্রলীগের প্যাডে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে মেহেদী হাসান সম্রাটকে সভাপতি এবং মো. রাসেল প্রধানকে সাধারণ সম্পাদক করা হয়। সেইসঙ্গে সহ-সভাপতি করা হয়েছে আনারুল হক এবং অনাবিল দাশ নির্ঝরকে। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সিমান্ত মল্লিক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সম্রাট সুফিয়ানের নাম রয়েছে কমিটিতে।
এর সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ জাগো নিউজকে বলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। আমি তাদের সফলতা কামনা করছি।
মেয়াদোত্তীর্ণের কারণ দেখিয়ে ২০২২ সালের ৮ জানুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগ এক চিঠিতে এ কমিটি বিলুপ্ত করে।
মোবাশ্বির শ্রাবণ/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম